মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২০:৫০
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখা।

আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় রংপুর নগরীর কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে অবস্থিত রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য সকালের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষণীয় বিষয়, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ বক্তারা দিকনির্দেশনা দেবেন।

নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে পবিত্র আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রশিবির। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠান আয়োজনের কারণ ব্যাখ্যা করে বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুরাদ হোসেন বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই ক্যাম্পাসের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় জায়গার সংকট রয়েছে এবং নিজস্ব কোনো অডিটোরিয়ামও নেই। এ ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করলে আবহাওয়াজনিত ঝুঁকি থাকে; হঠাৎ বৃষ্টি নামলে অনুষ্ঠান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়তে পারেন। এসব বাস্তব দিক বিবেচনা করেই রূপকথা থিম পার্কের কনভেনশন হল নির্বাচন করা হয়েছে।

ক্যারিয়ার সেশনে অতিথিদের উপস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দিকনির্দেশনামূলক এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত থাকবেন। এ ছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিদের তালিকা পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

শিক্ষার্থীদের উপহারের বিষয়ে তিনি আরও জানান, অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের জন্য কোরআন মাজিদ ও চাবির রিংসহ শিক্ষাসামগ্রী উপহার থাকবে। তবে অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের জন্য উপযোগী ভিন্ন উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

শিবির সভাপতি জানান, নারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের সব নবীন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে অংশ নিতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন

বিস্তারিত কমেন্টে