বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৭:২২
শিরোনাম
● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী

কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে নথিপত্র যাচাই-বাছাই করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিধিমালার বিষয়গুলো পরীক্ষা করা হয়।

অভিযানকালে আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের আওতায় কয়েকজন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে সব চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত কমেন্টে