মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০১:১৪
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫
শেয়ার: mail
রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চলতি মাসের শেষভাগে সংস্থাটির প্রধান নির্বাহীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। একই সঙ্গে এ সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

সভায় ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড’-এর আওতায় বাস্তবায়নাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নকাজের সার্বিক অগ্রগতি নিয়েও উভয়পক্ষ বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল, একই বিভাগের শিক্ষক অধ্যাপক নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ ও অধ্যাপক মো. জহুরুল ইসলাম প্রমুখ।

ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম মোস্তফা, ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা এবং সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরসূচি নিয়ে পৃথকভাবে আলোচনা করে। পরে তাঁরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধান নির্বাহীর সফর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাধ্যমে পরিচালিত ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত সংলাপ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

বিস্তারিত কমেন্টে