মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:০২
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীনকে দীর্ঘদিন ধরে ‘বিশ্বের কারখানা’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিপুল শ্রমশক্তি, সস্তা উৎপাদন ব্যয় এবং রফতানিনির্ভর শিল্পের ওপর ভর করে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। কিন্তু সেই কারখানায় এখন আগের মতো মানুষের হাতের প্রয়োজন হচ্ছে না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আবাসন খাতের মন্দা এবং উৎপাদন কৌশলের রূপান্তরের কারণে একদিকে কাজ হারাচ্ছেন কারখানা শ্রমিকেরা, অন্যদিকে রেকর্ডসংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতক চাকরির বাজারে প্রবেশ করেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছেন না।

সম্প্রতি পূর্ব চীনের একটি শিল্পপ্রতিষ্ঠানের ঘটনা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। চীনের অন্যতম বড় গাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংঝো শিংইউ অটোমোটিভ লাইটিং এ বছর ৪৪০ জন নতুন স্নাতককে নিয়োগ দিয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের মধ্যে ১০৭ জনকে ছাঁটাই করা হয়। তাদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়—সামান্য ক্ষতিপূরণ নিয়ে চাকরি ছেড়ে দেওয়া, অথবা কারখানার উৎপাদন লাইনে যোগ দেওয়া।

ঘটনাটি নিয়ে স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো হস্তক্ষেপ করার পর প্রতিষ্ঠানটি ‘ব্যবস্থাপনাগত ব্যর্থতা ও সহানুভূতির ঘাটতি’ স্বীকার করে মানবসম্পদ বিভাগের পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে এর কয়েক দিন পরই প্রতিষ্ঠানটি জানায়, বছরের প্রথমার্ধে তাদের আয় প্রায় ১০০ কোটি ডলারে পৌঁছেছে এবং শেয়ারহোল্ডারদের জন্য ৫ কোটি ৬৬ লাখ ইউয়ান লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে; কারণ এটি কেবল একটি প্রতিষ্ঠানের শ্রমনীতি নয়, বরং চীনের সামগ্রিক চাকরির বাজারের গভীর সংকটের প্রতিচ্ছবি।

রেকর্ড স্নাতক, সংকুচিত চাকরির বাজার

চলতি বছর চীনের কর্মবাজারে প্রবেশ করেছে রেকর্ড ১ কোটি ২৭ লাখ বিশ্ববিদ্যালয় স্নাতক—যা দেশটির ইতিহাসে একক কোনো বছরের সর্বোচ্চ। অন্যদিকে গত মে মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৫ দশমিক ৬ শতাংশ। ফলে উচ্চশিক্ষা শেষ করে লাখ লাখ তরুণ চাকরির আবেদন করলেও কোনো উত্তর পাচ্ছেন না।

অটোমেশনে কারখানায় কমছে শ্রমিকের প্রয়োজন

চীনের ‘ব্লু-কলার’ শ্রমিকদের কর্মসংস্থান হ্রাসের পেছনে কারখানার দ্রুত অটোমেশন, কম শ্রমব্যয়ের দেশে উৎপাদন স্থানান্তর এবং আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট বড় ভূমিকা রাখছে। কেবল আবাসন খাতের ধসের কারণে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মাণ খাত থেকে ১ কোটি ৪০ লাখের বেশি শ্রমিক বেরিয়ে গেছেন।

একই সময়ে স্থায়ী চাকরির বিকল্প হিসেবে চুক্তিভিত্তিক ‘গিগ’ অর্থনীতির ওপর নির্ভরশীলতা বাড়ছে। চলতি বছর চীনে গিগ কর্মীর সংখ্যা ৩২ কোটিতে পৌঁছাতে পারে, যা গত বছর ছিল প্রায় ২৮ কোটি। অর্থাৎ স্থায়ী কর্মসংস্থান যে গতিতে কমছে, সে গতিতে বিকল্প কর্মসংস্থান তৈরি হচ্ছে না।

শিক্ষিত বেকারের চাপ ও প্রযুক্তির প্রভাব

গত এক দশকে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করলেও সে অনুপাতে অফিসভিত্তিক ও ‘হোয়াইট-কলার’ চাকরি বাড়েনি। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রবেশপর্যায়ের যেসব কাজ আগে তরুণদের কর্মজীবনের সূচনা করত, সেগুলোর বড় অংশই এখন এআই প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

সংকট মোকাবিলায় বেইজিং ঐতিহ্যবাহী কিছু বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম কমিয়ে প্রযুক্তি ও এআই-ভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছে। স্নাতকদের জন্য ছয় মাসব্যাপী জাতীয় নিয়োগ কর্মসূচি চালুর পাশাপাশি এআই সহায়তায় ১ কোটি ২০ লাখ শহুরে চাকরি তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে, ২০২০ সাল থেকেই বিদ্যমান এ কর্মসংস্থান সংকট দ্রুত কাটানো সহজ নয়।

উৎপাদন কমছে না, বাড়ছে উৎপাদনশীলতা

তবে কারখানায় শ্রমিকের সংখ্যা কমলেও দেশটির সার্বিক উৎপাদন সক্ষমতা কমছে না। গ্র্যান্ট থর্নটন ভারতের পার্টনার ও অর্থনৈতিক বিশ্লেষক ঋষি শাহের মতে, ওইসিডির গবেষণা অনুযায়ী চীনের উৎপাদন খাতে কর্মসংস্থান ২০১৩ সালে সর্বোচ্চ ১৫ কোটি ২০ লাখে পৌঁছেছিল, যা বর্তমানে ১৩ কোটি ৪০ লাখে নেমেছে—অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ (১২ শতাংশ) কর্মী কমেছে। কিন্তু বিশ্বব্যাপী উৎপাদিত পণ্যের বাজারে চীনের হিস্যা কমেনি; বরং বেড়েছে। অর্থাৎ, অটোমেশনের মাধ্যমে কম শ্রমিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি উৎপাদন সম্ভব হচ্ছে।

ভারতের জন্য সম্ভাবনা ও সীমাবদ্ধতা

চীনের উৎপাদন কাঠামোর এই পরিবর্তনের সুযোগ নিতে ভারত নিজেদের দেশে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। ভারতের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রায় ১৪ লাখ ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে এবং প্রায় ২৯ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। তবে বিশ্লেষকদের মতে, ভারতকে কেবল সংযোজন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উন্নয়ন ও উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদনের গভীরে প্রবেশ করতে হবে।

গত চার দশকে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দেওয়া চীনের শিল্পমডেল আজ এক অস্বস্তিকর বাস্তবতার মুখে। অর্থনীতি শক্তিশালী ও উৎপাদন সচল থাকলেও স্বয়ংক্রিয়তার এ যুগে সাধারণ মানুষের জন্য মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করাই এখন বেইজিংয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন

বিস্তারিত কমেন্টে