মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৬:১০
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই ও সামগ্রিক উন্নয়নের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় এনে দক্ষ ও সচেতন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা সন্তোষস্বরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে সাক্ষরতার প্রসার ঘটানো এবং নিরক্ষরতা দূরীকরণে সবাইকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে