রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩৯
শিরোনাম
● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক

হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।

শনিবার জারি করা এক ভ্রমণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৫ অক্টোবর) থেকে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর ফ্লাইট পরিচালনায় নতুন টার্মিনাল ব্যবস্থাপনা কার্যকর হবে। নতুন ব্যবস্থা অনুযায়ী, টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ থেকে জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

নিরাপত্তাজনিত বিঘ্নের পর সৌদি আরবের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে যাত্রীসেবা স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত টিকিট বা বুকিং থাকা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে বুকিংয়ের অবস্থা ও ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার পর এই কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলো। সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছে, রিয়াদ ও অন্যান্য অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট বিভিন্ন ঘটনায় দেশটির সিভিল ডিফেন্স দলও কাজ করেছে।

সূত্র: সৌদি গেজেট

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর

বিস্তারিত কমেন্টে