রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪০:৩৯
শিরোনাম
● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২৩
শেয়ার: mail
ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০২৫ সালের পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

এ ছাড়া আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনসহ তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত শাকির আলম বলেন, ‘এই জার্নিতে আমি মোট তিনবার ভাইভা দিয়েছি। সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর রুমে আমরা তিন বন্ধু ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলাম। আমরা একই সঙ্গে থাকার কারণে কেউ কারও প্রতিযোগী ছিলাম না, বরং একে অপরের সহযোগী হিসেবে ছিলাম। আর এ কারণেই আমরা তিন বন্ধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ক্যাম্পাসে ভালো বন্ধুর গুরুত্ব অনেক। তাই জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে এবং সহপাঠীদের প্রতিযোগী না ভেবে একে অপরের সহযোগী হবে।’

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘সুপারিশপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সব শ্রেণির মানুষের কন্ট্রিবিউশন রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন। সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেকবুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আইন অঙ্গনে নিয়োজিত রয়েছেন। আইন বিভাগ একটি বহুমুখী বিভাগ। এর শিক্ষার্থীদের নানামুখী পেশায় কাজ করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমরা বিভিন্ন কাজের উদ্যোগ নিচ্ছি।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে