রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৯:১৩
শিরোনাম
● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:০১
শেয়ার: mail
শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে আলোচিত সাত বছর বয়সী মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদরাসা শিক্ষকের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর হায়দার তাঁর জামিন নামঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে শুনানির সময় অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হয়নি। এ ঘটনায় তাঁর রিমান্ড চেয়েও আবেদন করা হয়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আদালতের বিচারক আসামিকে হাজির করা প্রয়োজন মনে করলে তাঁকে আদালতে নেওয়া হবে। তবে শুধু শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা নেই।

ওসি আরও জানান, ভুক্তভোগী শিশুর অভিভাবকের দায়ের করা মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিস্তারিত কমেন্টে