রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৯:১৪
শিরোনাম
● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ

সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

চার্জশিট গ্রহণ হওয়া অন্য আসামিরা হলেন আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেছা বেগম হক কলি, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলাম ও কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবাল।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর এ চার্জশিট গ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, আনিসুল হকের স্বনামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তাঁর বৈধ আয় থেকে পারিবারিক ব্যয় বাদ দিয়ে নিট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৮ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

চার্জশিটে আরও বলা হয়েছে, আনিসুল হকের নিজ নামে ৯৬ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা মূল্যের সম্পদ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে আরও ৮৪ কোটি ৫ লাখ ৭ হাজার ১ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেছা বেগম হকের নামে ২৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২১ টাকা, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলামের নামে ২০ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৪৪৪ টাকা এবং কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি ১ লাখ ২৩ হাজার ২৩৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে।

দুদক জানায়, জেবুন্নেছা বেগম হকের নামে থাকা সম্পদের মধ্যে সিটিজেনস ব্যাংকের ১০ কোটি টাকার শেয়ার এবং ১৩ কোটি টাকার এফডিআর রয়েছে। শেখ মো. ইফতেখারুল ইসলামের নামে সিটিজেনস ব্যাংকের ২০ কোটি টাকার বেশি শেয়ার এবং মোহাম্মদ ইকবালের নামে ৪০ কোটি টাকার বেশি শেয়ার রয়েছে।

তদন্তে আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ

বিস্তারিত কমেন্টে