মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৫:০৪
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন লাভরভ।

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২০ বছরেরও বেশি সময় আগে উপসাগরীয় দেশগুলোর জন্য আরব রাজতন্ত্র ও ইরানসহ অঞ্চলটির সমন্বিত নিরাপত্তা ধারণা তৈরির লক্ষ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছিল রাশিয়া।

লাভরভ বলেন, দেশগুলোর মধ্যকার সম্পর্ক জটিল—এটি স্বীকার করেই আমরা এগিয়েছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল বৈঠক আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপে ঐকমত্যে পৌঁছাতে তাদের সহায়তা করা। তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম যে আরব লিগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য একসঙ্গে যুক্ত থাকলে এসব আলোচনা এগিয়ে নেওয়া অনেক সহজ হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর সার্বিক পরিস্থিতিতে পরিবর্তন আসতে শুরু করে। কয়েক বছর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং রাশিয়ার সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

এ সময় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা চুক্তির কথা উল্লেখ করে লাভরভ এটিকে ‘সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষামূলক জোট’-এর একটি কাঠামো হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই চুক্তির উদ্যোক্তারা স্পষ্ট করেছেন যে উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশসহ অন্য দেশগুলোর জন্যও এর দরজা খোলা থাকবে।

লাভরভ উল্লেখ করেন, ‘এ ক্ষেত্রে প্রায়ই মিসরের কথা বলা হয়। আমি নিশ্চিত, আলজেরিয়া যদি আগ্রহ প্রকাশ করে, তবে কোনো এক পর্যায়ে সেটিও ইতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, এ ধরনের কোনো কাঠামোতে ইরান কীভাবে অংশ নিতে পারে, সেই শর্তগুলো নিয়ে যদি একটি সাধারণ ঐকমত্য তৈরি হয়, তবে তা আমাদের শুরুতে প্রণয়ন করা ধারণার দিকে যাওয়ার সবচেয়ে বাস্তব পদক্ষেপ হবে। আর এই প্রক্রিয়ায় রাশিয়া কোনো ধরনের নেতৃত্বের ভূমিকায় থাকার চেষ্টা করবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার

বিস্তারিত কমেন্টে