মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৮:০১
শিরোনাম
কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩
শেয়ার: mail
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশে ফেরার বিমানের টিকিট হাতে থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হলো না তাঁদের।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসী বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চার প্রবাসীরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্তে স্থানীয় প্রবাসী কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় চার প্রবাসীর মৃত্যুর খবরে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে এবং নিহতদের নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অপর দুজনের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

বিস্তারিত কমেন্টে