২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবেন না, তাঁরা পরবর্তী সময়ে আবেদন করার বিশেষ সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে এই শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এর ফলে নির্ধারিত প্রথম ধাপের সময়ের মধ্যে কোনো কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
kalprakash.com/IM