বাংলাদেশ ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

আইপিএলের জন্য ভারতে গিয়ে মৃত্যু উইলিয়াম ল্যাংফোর্ডের, রহস্য উন্মোচনের চেষ্টা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মুম্বাইয়ে অবস্থানকালে মৃত্যু ঘটল এক বিদেশির। তিনি ছিলেন আইপিএলের সম্প্রচারের কাজে নিযুক্ত ব্রিটিশ নাগরিক উইলিয়াম ল্যাংফোর্ড, বয়স ৭৬।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, হোটেলে নিজের কক্ষে উইলিয়াম অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ময়নাতদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে রহস্যজনক মৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বিসিসিআই শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, “আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার এবং বন্ধুদের জন্য। আইপিএল কঠিন সময়ে উইলিয়ামের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা ও সমর্থন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

kalprakash.com/SS

বুধবার, ১ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

আইপিএলের জন্য ভারতে গিয়ে মৃত্যু উইলিয়াম ল্যাংফোর্ডের, রহস্য উন্মোচনের চেষ্টা

প্রকাশিত: ০৮:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬