বাংলাদেশ ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন Logo মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত Logo অপহরণ নয়, ধর্ষণের মামলা এড়াতে ছাত্রশিবির নেতার ‘আত্মগোপন’: পুলিশ Logo লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo এসএমসিতে প্রোগ্রাম অফিসার নিয়োগ Logo পেনশনে আসছে বড় পরিবর্তন: কার কত বাড়বে? Logo এআইভিত্তিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা Logo ব্রাজিলের হৃদয়ে ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ Logo প্রেমের গুঞ্জনে নতুন ইঙ্গিত দিয়ে পোস্ট মুছে ফেললেন প্রভা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ছবিঃ ট্রাম্প (সংগৃহীত)

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়ে জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত (৯টায়) বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে।

এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সম্ভাব্য সমঝোতার কথাও উল্লেখ করেন।

তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। একাধিক ড্রোন হামলা, তেলের ট্যাংকারে আঘাত এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় অঞ্চলটি অস্থির হয়ে উঠেছে।

যুদ্ধের শুরুতেই কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে কেবল মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে দৃষ্টি এখন ট্রাম্পের ভাষণের দিকে, বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে কোনো ঘোষণা আসবে কি না তা দেখার জন্য।

kalprakash/SS

বুধবার, ১ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
জনপ্রিয় সংবাদ

হয়রানি কমাতে ডিজিটাল কর ব্যবস্থা প্রয়োজন

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ০২:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬