বাংলাদেশ ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ছবিঃ ট্রাম্প (সংগৃহীত)

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়ে জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত (৯টায়) বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে।

এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি সম্ভাব্য সমঝোতার কথাও উল্লেখ করেন।

তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। একাধিক ড্রোন হামলা, তেলের ট্যাংকারে আঘাত এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় অঞ্চলটি অস্থির হয়ে উঠেছে।

যুদ্ধের শুরুতেই কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে কেবল মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে দৃষ্টি এখন ট্রাম্পের ভাষণের দিকে, বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে কোনো ঘোষণা আসবে কি না তা দেখার জন্য।

kalprakash/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ০২:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬