বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৮:৪১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে
চলতি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নিজেদের দেশ চিলি না থাকলেও মাঠের বাইরের আলোচনা পুরোদমে জমিয়ে রেখেছেন তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদাল। এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচে তার করা নিখুঁত ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনালের ফল মেলানোর পর এবার তিনি পরবর্তী ফাইনালিস্ট এবং টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়নের নামও ঘোষণা করে দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিদাল রসিকতা করে বলেন, ‘ফুটবলটা আমিই সবচেয়ে ভালো বুঝি।’

কোয়ার্টার ফাইনালের আগেই ভিদাল ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এবারের বিশ্বকাপ জিতবে স্পেন। এরপর সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর এই তারকা ফুটবলার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এসে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি আগেই বলেছিলাম কে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আমি আগেই সতর্ক করেছিলাম যে স্পেন ফ্রান্সকে হারাবে। ফুটবল নিয়ে আমার চেয়ে বেশি আর কেউ জানে না।’এর আগে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে স্পেনের কঠিন লড়াইয়ের পূর্বাভাসও তিনি দিয়েছিলেন, যা মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে সত্যি প্রমাণিত হয়।

আজ বিকেলে ফুটবল বিশ্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাই-প্রোফাইল সেমিফাইনাল নিয়েও নিজের মত জানাতে দ্বিধা করেননি এই চিলিয়ান তারকা।

সাবেক বার্সেলোনা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির প্রতি দারুণ শ্রদ্ধা ও ব্যক্তিগত সুসম্পর্ক থাকা সত্ত্বেও ভিদাল আবেগের চেয়ে দলগুলোর বর্তমান ফর্মকে বেশি প্রাধান্য দিয়েছেন।আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে ভিদালের অকপট বলেন, ‘ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ম্যাচ… ওহ লিও, আমি দুঃখিত। তবে আমার মনে হয় ইংল্যান্ডই ফাইনালে যাবে এবং ফাইনাল ম্যাচটি হবে স্পেন বনাম ইংল্যান্ড।’

এর আগে কোয়ার্টার ফাইনালের ভবিষ্যৎ বলতে গিয়ে ভিদাল নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে মেসি ম্যাজিকের ওপর ভর করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে দেখার কথা বলেছিলেন- যার প্রতিটিই অক্ষরে অক্ষরে মিলে গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

বিস্তারিত কমেন্টে