বাংলাদেশ ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী গোপাল জিউর মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এবং গোপাল জিউর মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধর্মীয় বিষয়ে লিখিত, ভক্তিমূলক সংগীত এবং শিশুদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, কর্টল্যান্ডের অর্থনীতি ও অর্থ বিভাগের অধ্যাপক ড. বিরুপাক্ষ পাল।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ডা. শঙ্কর পাল, সাধারণ সম্পাদক নারায়ণ কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি কালাচান পাল, সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক পুলক রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ এবং সুধীজন।

বক্তারা রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন সনাতন ধর্মের ঐতিহ্য সংরক্ষণ, ধর্মীয় চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬