বাংলাদেশ ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের সূচনা প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন এবং আরও কয়েকটি চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নিয়ে ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে এ বৃহৎ কর্মসূচি। এর প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯ উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে।

এর আগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলে যান। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদ। পরে সেখান থেকে নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সড়কের দুই পাশে হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মীরা জড়ো হন। ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শনিবার, ১৩ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের সূচনা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬