বাংলাদেশ ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

ইরান যুদ্ধ বন্ধে জনমত জোরালো, দ্রুত সরে আসার পক্ষে ৬৬% মার্কিন

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনফাইল ছবি: রয়টার্স

ইরানে চলমান সংঘাত থেকে দ্রুত সরে আসার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেওয়া প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত না হলেও যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসা।

অন্যদিকে ২৭ শতাংশ মনে করেন, সংঘাত দীর্ঘায়িত হলেও ইরানে নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চালিয়ে যাওয়া উচিত। আর ৬ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি।

জরিপে অংশ নেওয়া ট্রাম্পপন্থী রিপাবলিকানদের মধ্যেও মতভেদ দেখা গেছে। তাঁদের মধ্যে ৪০ শতাংশ দ্রুত সংঘাতের অবসান চান, যদিও ৫৭ শতাংশ দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়া সামগ্রিকভাবে জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ উত্তরদাতা ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন, যেখানে ৩৫ শতাংশ এ অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

১ হাজার ২১ জনের ওপর পরিচালিত এই জরিপে ইরান ইস্যুতে মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাবই প্রাধান্য পেয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

kalprakash/SS
বুধবার, ১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে জনমত জোরালো, দ্রুত সরে আসার পক্ষে ৬৬% মার্কিন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইরান যুদ্ধ বন্ধে জনমত জোরালো, দ্রুত সরে আসার পক্ষে ৬৬% মার্কিন

প্রকাশিত: ১১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬