বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৮:৪৮
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

নারী চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ চালু, দেখে নিন রুটসমূহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
নারী চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ চালু, দেখে নিন রুটসমূহ

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সম্পূর্ণ নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত এ বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার (১৮ আগস্ট)।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসির ১০টি বাস নিয়মিত চলাচল করবে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস নিয়ে এ সেবার আওতা সম্প্রসারিত করা হয়েছে।

রাজধানীসহ যেসব রুটে চলবে ‘পিংক বাস’:

  • নতুন বাজার–মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • তালতলা–মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, মুগদা, কমলাপুর, আরামবাগ ও সচিবালয় হয়ে মতিঝিল।

  • ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও: ডেমরা, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন ও মৎস্য ভবন হয়ে জিপিও।

  • মিরপুর ১০–মতিঝিল: মিরপুর ১০, টেকনিক্যাল, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • মিরপুর–মতিঝিল (ফার্মগেট হয়ে): মিরপুর ১ ও ১২, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • মিরপুর ১২–মতিঝিল (রোকেয়া সরণি হয়ে): মিরপুর ১২, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ ও প্রেস ক্লাব হয়ে মতিঝিল।

  • মোহাম্মদপুর–মতিঝিল: মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • আব্দুল্লাহপুর–মতিঝিল: আব্দুল্লাহপুর, বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, বনানী, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ হয়ে মতিঝিল।

  • গাজীপুর–বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, চৌরাস্তা, বোর্ডবাজার, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর।

  • চট্টগ্রাম ও বগুড়া রুট: চট্টগ্রামে কালুরঘাট থেকে বহদ্দারহাট, জিইসি মোড় হয়ে পতেঙ্গা পর্যন্ত এবং বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি রুটে চলবে বিশেষ এই বাস সার্ভিস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নারী চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ চালু, দেখে নিন রুটসমূহ

বিস্তারিত কমেন্টে