মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫২:৪৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর অর্থায়নে এবং স্থানীয় বেসরকারি সংস্থা ‘গ্রাউস’-এর বাস্তবায়নে বিকাশ (bKash) অ্যাপের মাধ্যমে এই আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ আগস্ট) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাহায্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান (৩০০ নম্বর) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার এবং গ্রাউস-এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় মুরং।

অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যাপ্লাবিত ২০৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটিকে বিকাশ (bKash) অ্যাকাউন্টের মাধ্যমে জনপ্রতি নগদ ৮ হাজার টাকা করে সরাসরি হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, “আকস্মিক বন্যায় বান্দরবানের বহু পরিবার ভিটেমাটি ও অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের এই সময়োপযোগী ও স্বচ্ছ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ওয়ার্ল্ড ভিশন বান্দরবান কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার জানান, পাহাড় ও সমতলে আকস্মিক বন্যায় বান্দরবানের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে এই জরুরি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের প্রকৃত চাহিদা বিবেচনা করে আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস

বিস্তারিত কমেন্টে