বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:২৮

মাটিরাঙায় সেনাসদস্যদের উদ্যোগে বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
মাটিরাঙায় সেনাসদস্যদের উদ্যোগে বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির অবহেলিত ও দুর্গম পাহাড়ে শিক্ষার সার্বিক আলো ছড়াতে এবং আর্তমানবতার সেবায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে মাটিরাঙা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) উদ্যোগে দিনব্যাপী রক্তদান, চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মাটিরাঙা জোনের আওতাধীন দুর্গম গণচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক এই দুই কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির শুরুতেই পাহাড়ের দুর্গম এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ, অসহায় ও প্রান্তিক নারী-পুরুষ ও শিশুর মাঝে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

একই দিন গণচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে এক বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা ছয়জন বিজয়ী শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

এছাড়া পাহাড়ি যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে মাটিরাঙা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি-র নেতৃত্বে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন হয়। জানা গেছে, আগামী ১৯ আগস্ট এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত স্থানীয় পাহাড়ি পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামগ্রিক উদ্যোগ প্রসঙ্গে মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি বলেন, “পাহাড়ের অবহেলিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে মাটিরাঙা জোন নিয়মিত নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে। পার্বত্য অঞ্চলের অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙায় সেনাসদস্যদের উদ্যোগে বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বিস্তারিত কমেন্টে