সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৫:১৫
শিরোনাম
● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক

পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, পেটে গুলি লেগে ব্যক্তি আশঙ্কাজনক

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, পেটে গুলি লেগে ব্যক্তি আশঙ্কাজনক

পাবনার আটঘরিয়ায় মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিপক্ষের হামলায় ইকরাম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ সহিসংসতার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইকরাম মোল্লা আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে। তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে একটি পক্ষ আন্দোলন শুরু করে। তবে শিক্ষকদের দাবি— এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার। এরই প্রতিবাদে রোববার সকালে শিক্ষক সমর্থক স্থানীয়রা মাদ্রাসার সামনে মানববন্ধনে দাঁড়ালে গুরুবাসি গ্রামের অভিযুক্ত টিপু বিশ্বাস (৪২) ও তাঁর সহযোগীরা হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেয়।

উপস্থিত লোকজনের বাধার মুখে টিপু বিশ্বাস কোমড় থেকে পিস্তল বের করে প্রথমে ফাঁকা গুলি বর্ষণ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আসা ইকরাম মোল্লাকে সরাসরি পেটে গুলি করে অস্ত্রধারীরা স্থান ত্যাগ করে।

হামলার শিকার শিক্ষকের পক্ষের বক্তারা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত টিপু বিশ্বাসসহ সব আসামির দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, পেটে গুলি লেগে ব্যক্তি আশঙ্কাজনক

বিস্তারিত কমেন্টে