বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৪৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী মেহেদী হাসান (৩০)কে আটক করা হয়। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা হরিণের মাংসসহ তাকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বনজ সম্পদ ধ্বংস, বন্যপ্রাণী শিকার এবং অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচারের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ধারাবাহিক অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বনজ সম্পদ ও বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

বিস্তারিত কমেন্টে