বাংলাদেশ ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যোগানিয়া এলাকার মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের আতাউর রহমান সুমন।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন অংশগ্রহণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,

“গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

শনিবার, ২৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

প্রকাশিত: ১১:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬