রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪০:৩২

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নবী (সা.) সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নবী (সা.) সেমিনার সম্পন্ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে চার দিনব্যাপী ‘যিকরে মিলাদুন্নবী (সা.)’ সেমিনার সম্পন্ন হয়েছে।

গত ১১ রবিউল আউয়াল থেকে ১৪ রবিউল আউয়াল (২৫ থেকে ২৮ আগস্ট ২০২৬ খ্রি.) পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের বিভিন্ন অধিবেশনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন, জীবনাদর্শ, শিক্ষা ও মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (মা.জি.আ.)।

সভাপতির বক্তব্যে মাওলানা কুরাইশী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) স্বয়ং রোজা রেখে নিজের মিলাদ পালন করেছেন। শরিয়তের বিধান অনুসরণ করে রাসুলুল্লাহর (সা.) অনুকরণে রোজা রেখে মিলাদুন্নবী (সা.) পালন করলে এ নিয়ে কোনো বিরোধিতার সুযোগ থাকে না। তাই মিলাদুন্নবী (সা.) উদযাপনে রোজা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীর ছাদেকুর রহমান হাশেমী, ড. কামাল উদ্দীন আযহারী, ড. হাফেজ নুর হোসাইন, ড. নুরুন্নাবী আযহারী, মাওলানা মুহাম্মদ শাহ আবু তাহমিদ আযহারী, পীর আরিফুর রহমান, আল্লামা হাসান রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, মাওলানা আবু ছালেহ, পীরজাদা তকিউদ্দিন আহমদ, মোজাম্মেল আযহারী, জাহেদ আযহারী, সরওয়ার আলম রেজভী, শাহাদাত হোসাইন, মিশকাতুল ইসলাম, হাফেজ আরিফ, মনছুর নূরী, আব্দুর রহমান নূরী এবং হাসনাত শোয়েবসহ অন্যান্য আলেম ও ইসলামিক চিন্তাবিদরা।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) পালনের বিষয়ে যত প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ততই ধর্মপ্রাণ মানুষের মধ্যে এই আয়োজনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বক্তারা সমাজের সর্বস্তরে মহানবী (সা.)-এর সুন্নাহ ও মানবিক আদর্শ অনুসরণের আহ্বান জানান।

চার দিনব্যাপী এই সেমিনারে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.), খতমে খাজেগান, ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দরবার শরীফের আশেকান, ভক্ত-মুরিদ ও দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

গত ২৮ আগস্ট সমাপনী দিনে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে প্রতিদিনের ধারাবাহিকতায় উন্মুক্ত তাবাররুক বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নবী (সা.) সেমিনার সম্পন্ন

বিস্তারিত কমেন্টে