রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৫:২৫

শেরপুরে বিষাক্ত সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
শেরপুরে বিষাক্ত সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিষাক্ত সাপের দংশনে শাহিন আকন্দ (২০) নামে শেরপুর সরকারি কলেজের এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে সাপে দংশনের পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত শাহিন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের শফিকুল আকন্দের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের সম্মান (অনার্স) শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় শাহিনের পায়ে সাপে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক প্রাথমিকভাবে এটিকে নির্বিষ সাপের কামড় বলে জানান এবং শাহিনকে বিশ্রামে থাকতে বলেন।

এর কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এ সময় স্বজনরা বিষয়টি পুনরায় চিকিৎসককে অবহিত করেন। পরে রাত সোয়া ১০টার দিকে শাহিনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ময়মনসিংহ যাওয়ার পথে ফুলপুর এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

শাহিনের স্বজনদের অভিযোগ, সাপে দংশনের পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলে তাঁকে হয়তো বাঁচানো সম্ভব হতো।

তবে শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ইমরান হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রাত ৮টার দিকে সাপে দংশনের পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে শাহিনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার সময়ই সে চোখে দেখতে পাচ্ছিল না এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে দ্রুত তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

শাহিনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি বা গাফিলতি ছিল না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শেরপুরে বিষাক্ত সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে