বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৭:৪৭
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন প্রার্থী। ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সরকার নিক্সন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট।

সমিতির ব্যবস্থাপনা কমিটির মোট আটটি পদের মধ্যে সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সমঝোতা না হওয়ায় এ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে পলাশবাড়ী থানা পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন

বিস্তারিত কমেন্টে