শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪১:০৭
শিরোনাম
● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৪১
শেয়ার: mail
‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

 

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর তুলে ধরতেন তিনি।

লুৎফুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তবে তিনি দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে তেলনজিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার মুহূর্তে দুই যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অন্ধকারে পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় লুৎফুজ্জামানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এর আগেও সাংবাদিকতার কারণে তাঁর ওপর হামলা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্বামীর মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী অনিন্দিতা সংমা বলেন, “বিকাল থেকে ঘরে বসেই সংবাদের কাজ করছিল। সন্ধ্যার পর হুট করে গুলির আওয়াজ পেয়ে বাইরে বের হয়ে দেখি স্বামীর রক্তাক্ত লাশ পড়ে আছে। আমার ছোট দুটি বাচ্চার মুখে চেয়ে আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ছেলের নির্মম হত্যাকাণ্ডে বাকরুদ্ধ মা জবেদা আক্তার ও স্বজনেরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের একাধিক স্থানে গুলির ক্ষত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

বিস্তারিত কমেন্টে