শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৩৭:০৯
শিরোনাম
● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪ ● বিশ্ব খাদ্য দিবস আজ, জলবায়ু ও সংঘাতে বাড়ছে ক্ষুধার ঝুঁকি ● দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি

দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৩১
শেয়ার: mail
দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ ও ষষ্ঠীপূজার মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবীর রূপ উন্মোচিত হচ্ছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

এর আগে গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীপক্ষের আগমন ঘটে। গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের পূজামণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, রং-তুলির শেষ স্পর্শ এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জার কাজ সম্পন্ন করেছেন শিল্পীরা। একই সঙ্গে মণ্ডপ ও তোরণ নির্মাণের কাজও শেষ হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫টি। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের ২৬১টির তুলনায় তিনটি কম।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে ২২ দফা নিরাপত্তামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্দেশনার মধ্যে রয়েছে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করা।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা। প্রধান প্রধান পূজামণ্ডপ ও স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গোৎসব শুরু আজ, প্রস্তুত দেশের পূজামণ্ডপগুলো

বিস্তারিত কমেন্টে