শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫২:৫০

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ডাকপিয়নের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ডাকপিয়নের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের প্রকাশ্য ছুরিকাঘাতে গুরুতর আহত পোস্টাল রানার আফতাব উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি পেশায় কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তাঁরই আপন চাচাতো ভাই একই গ্রামের মৃত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ ও শত্রুতা চলছিল। গত শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে রোয়াইলবাড়ী ইউনিয়নের কৈলাটি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ফরিদ মিয়া ও তাঁর সহযোগীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আফতাবকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনদিন ধরে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, “আফতাব উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে এলাকায় তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই হত্যা মামলা নথিভুক্ত করে আসামিদের গ্রেফতারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ডাকপিয়নের মৃত্যু

বিস্তারিত কমেন্টে