মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:৪৮
শিরোনাম
জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু শব্দদূষণে কুবির শিক্ষার্থীদের দুর্ভোগ, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু শব্দদূষণে কুবির শিক্ষার্থীদের দুর্ভোগ, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ, গোডাউন মালিক আটক

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩০
শেয়ার: mail
খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ, গোডাউন মালিক আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শেরপুর শহরের চাপাতলী এলাকায় একটি চালের গোডাউন থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাত প্রায় ১০টার দিকে শেরপুর সদর থানা পুলিশের একটি দল চাপাতলীতে অবস্থিত জেবিন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান চালায়। অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির জুন মাসের সিলমোহরযুক্ত বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়।

জব্দ করা চালের মধ্যে ৫০ কেজি ওজনের ৫০০টি এবং ৩০ কেজি ওজনের ২৭০টি বস্তা রয়েছে। মোট ৭৭০ বস্তায় সংরক্ষিত চালের পরিমাণ ৩৩ টন ১০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

অভিযানের পর চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করা হয় এবং মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। তিনি শহরের কসবা কাছারিপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চালগুলোর বৈধ উৎস ও হিসাব-নিকাশ সন্তোষজনকভাবে উপস্থাপন করতে না পারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে প্রণীত ২০২৩ সালের আইনের ৫(ক), ৫(খ) ও ৬ ধারার আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, জব্দকৃত চালগুলো গোডাউনে সিলগালা অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো এবং নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ, গোডাউন মালিক আটক

বিস্তারিত কমেন্টে