সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৬:৫৯
শিরোনাম
● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য দুজন পানিতে ডুবে যান।

পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাঁদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতরা হলেন—আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে।

তিনি বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে