বাংলাদেশ ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ Logo অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা Logo নাবিল পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ Logo আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত Logo ছাদ ধসের আতঙ্কে জবিতে হেলমেট পরে পরীক্ষায় শিক্ষার্থীরা Logo দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন ছাড়াল Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

তারকা সাংবাদিক সজীব আকবরের জন্মদিন আজ

হাজারো সাংবাদিক গড়ার কারিগর, দেশের অন্যতম শীর্ষ তারকা সাংবাদিক সজীব আকবরের ৫৬তম জন্মদিন আজ। ৮ ফেব্রুয়ারি ১৯৭০ সালের এই দিনে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা মহকুমা শহরের মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত পুরাতন হাসপাতাল পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. কালু খাঁ ও মায়ের নাম আনোয়ারা বেগম। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। শৈশব থেকেই মেধাবী এই গুণী মানুষটি তৎকালীন চুয়াডাঙ্গা মহকুমা প্রশাসকের বাসভবন সংলগ্ন “ঝিনুক বিদ্যাপীঠ” থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন।

এরপর অত্র এলাকার বনেদি মাধ্যমিক বিদ্যালয় “ভি.জে. স্কুল” থেকে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং ঢাকা কলেজে অধ্যয়ন শুরু করেন। স্কুলজীবন থেকেই তাঁর কবিতা ও ছড়া লেখার অভ্যাস ছিল। ১৯৮৬ সালে তিনি জাসদ নেতা আনোয়ার হোসেন (কাকা) সম্পাদিত ও প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক “চুয়াডাঙ্গা দর্পণ” পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা ও লেখালেখি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সবকটি দৈনিকেই তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হতে থাকে। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত (২০০১ সালে জেড আলম সম্পাদিত) ‘প্রতিদিনের খাসখবর’ ও ‘দৈনিক অন্য আলো’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে এবং চুয়াডাঙ্গার আরও দুটি দৈনিক ‘আমাদের সংবাদ’ ও ‘প্রতিদিনের নতুন খবর’ পত্রিকাতেও সফলভাবে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এর আগে ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঝিনাইদহ থেকে প্রকাশিত খুলনা বিভাগের বহুল আলোচিত পত্রিকা আলী কদর পলাশ সম্পাদিত ‘দৈনিক অধিবেশন’-এ বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সে সময় রক্তাক্ত জনপদের চরমপন্থীদের বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত হন। তাছাড়া তৎকালীন সময়ের আলোচিত হুন্ডি ব্যবসায়ী ফারুক আহমেদ কাজল ও তার প্রতিষ্ঠান ‘পলক ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে সাহসী লেখনীর মাধ্যমে ওই অবৈধ ব্যবসায় ধস নামাতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এরপর তিনি কিছুকাল ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক নবচিত্র’ পত্রিকাতেও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ঢাকায় এসে দৈনিক মুক্তকণ্ঠ, মানবকণ্ঠ, বাংলাবাজার, সোনার আলো, আজকের কাগজ ও দেশবাংলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সপরিবারে রাজধানীর মিরপুরে বসবাস করছেন। বর্তমানে তিনি ‘দৈনিক খবরের আলো’র হেড অব নিউজ, ‘আজকের কাগজ’-এর সম্পাদক ও প্রকাশক, ‘দৈনিক বাংলার দর্পণ’-এর সম্পাদক এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল মো. আজিজুল হক সম্পাদিত “দেশ দেশান্তর টোয়েন্টিফোর”-এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি তৈরি করেছেন হাজারো সংবাদকর্মী, যাদের অনেকেই আজ নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। সজীব আকবর একজন বাস্তবধর্মী বিপ্লবী লেখক। সংবাদ লেখা ছাড়াও তিনি উপন্যাস, গল্প, কবিতা, ছড়া ও অণুকবিতা সৃষ্টিতে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন। আজ ৮ ফেব্রুয়ারি, এই গুণী ব্যক্তিত্বের জন্মদিনে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।

জনপ্রিয় সংবাদ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

তারকা সাংবাদিক সজীব আকবরের জন্মদিন আজ

প্রকাশিত: ০৭:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬