বাংলাদেশ ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বলৎকার, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান

বলৎকার, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘বলৎকার, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ সভায় বক্তারা বলেছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগেই এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

শনিবার (১৩ জুন) বিকেলে ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকায় রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হারুন-অর-রশীদ।

বক্তব্যে হারুন-অর-রশীদ বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন শুধু একটি অপরাধ নয়, এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে। শিশুদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় এবং পারিবারিক নজরদারির অভাব অনেক ক্ষেত্রে অপরাধপ্রবণতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

সভায় অন্যান্য বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের দপ্তর সম্পাদক তিহানুর রহমান তিহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, মেহরাব হোসেন ইমন, সানজিদা ইসলাম, তামান্না আফরোজা, সাহেলা আক্তার, আয়শা সিদ্দিকা, লতিফুল খাবীর, সামিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভা শেষে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারণা এবং জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

kalprakash.com/SAS

রবিবার, ১৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বলৎকার, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান

প্রকাশিত: ১১:৩৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬