বাংলাদেশ ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

দেশের ৯০ শতাংশ জনগণকে ৫-জি সেবার আওতায় আনতে সরকারের মহাপরিকল্পনা

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিযোগাযোগ খাতকে অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করতে উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ৫-জি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য আইসিটি ও টেলিকম খাত অত্যন্ত সম্ভাবনাময়। যথাযথ পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান বর্তমান ১-২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা সম্ভব।

এ লক্ষ্য বাস্তবায়নে টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ওয়্যারলেস ও ফাইবারভিত্তিক সংযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং ‘ওয়ান সিটিজেন-ওয়ান আইডি-ওয়ান ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে পর্যাপ্ত স্পেকট্রাম বরাদ্দ এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক বিস্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ব্যাপক সংস্কার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ও স্বল্পমূল্যের ইন্টারনেট পৌঁছে দিতে ন্যাশনাল ফাইবার ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া দেশের বিভিন্ন ট্রেন ও বিমানবন্দরে ইতোমধ্যে উচ্চগতির বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ। রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

সরকারের প্রত্যাশা, বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

দেশের ৯০ শতাংশ জনগণকে ৫-জি সেবার আওতায় আনতে সরকারের মহাপরিকল্পনা

প্রকাশিত: ০২:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬