বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

বিতর্কিত সেই বডি পেইন্ট ফটোশুটে কি সত্যিই নগ্ন ছিলেন পূজা ভাট?

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পূজা ভাট আবারও শিরোনামে, তাঁর সেই বিখ্যাত বডি পেইন্ট ফটোশুট নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসায়।

তৎকালীন একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য করা ওই ফটোশুট প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। অনেকেই তখন দাবি করেছিলেন, ছবিতে তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন।

তবে সম্প্রতি সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা ভাট সেই ধারণা সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট করে জানান, ছবিতে তিনি নগ্ন ছিলেন না এবং বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা তাঁর উদ্দেশ্য ছিল না।

পূজা ভাট জানান, ফটোশুটের ধারণা আসে হলিউড অভিনেত্রী ডেমি মুরের বিখ্যাত ভ্যানিটি ফেয়ার কভার থেকে অনুপ্রাণিত হয়ে। সাংবাদিক দিনেশ রাহেজা তাঁকে সেই ছবি দেখান এবং একই ধরনের একটি কভার পুনর্নির্মাণের প্রস্তাব দেন। তিনি বলেন, ছবিটি দেখে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি ফ্যাশন ডিজাইনার আনা সিংয়ের তত্ত্বাবধানে কাজটি করেন এবং শুটিংয়ের সময় তিনি অন্তর্বাস পরেছিলেন। তাঁর মতে, সীমারেখা সম্পর্কে পুরো টিমই সচেতন ছিল এবং কোনো ধরনের অশালীনতা তৈরি করার উদ্দেশ্য ছিল না।

পূজা আরও জানান, শুটিংয়ের পর বিষয়টি তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন, তবে ম্যাগাজিন প্রকাশের পরই ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও পরে বড় ধরনের অন্যান্য ঘটনার কারণে সেই বিতর্ক ধীরে ধীরে চাপা পড়ে যায়।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পরও এই ফটোশুট নিয়ে আলোচনা চলা নিয়ে বিস্ময় প্রকাশ করে পূজা ভাট বলেন, এটি কোনো পরিকল্পিত আলোড়ন ছিল না, বরং একটি সৃজনশীল কাজ ছিল। তিনি আরও মন্তব্য করেন, আজকের সময়ে অনেক সময় সত্যই বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়।

kalprakash.com/SS

সোমবার, ১ জুন ২০২৬
বিতর্কিত সেই বডি পেইন্ট ফটোশুটে কি সত্যিই নগ্ন ছিলেন পূজা ভাট?
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

বিতর্কিত সেই বডি পেইন্ট ফটোশুটে কি সত্যিই নগ্ন ছিলেন পূজা ভাট?

প্রকাশিত: ০৬:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬