শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৮:০৪
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা মান্দানা, এখন ১৫ কোটি পর্যন্ত ফি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা মান্দানা, এখন ১৫ কোটি পর্যন্ত ফি

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারত থেকে বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বর্তমানে নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি অন্যতম চাহিদাসম্পন্ন তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন।

জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ বলে ধরা হচ্ছে।

কন্নড় সিনেমা দিয়ে যাত্রা শুরু করা রাশমিকা ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ‘পুষ্পা’-র প্রথম অংশে তিনি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এরপর সাফল্যের ধারাবাহিকতায় প্রতি সিনেমায় তার ফি বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপিতে।

বর্তমানে সেই পারিশ্রমিক এক ধাক্কায় প্রায় সাত গুণ বেড়েছে বলে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় তিনি শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের একজন।

এছাড়া ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তীতে বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে তিনি ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তবে রাশমিকা মান্দানা নিজে এখনো তার পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

এক ধাক্কায় সাত গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা মান্দানা, এখন ১৫ কোটি পর্যন্ত ফি

বিস্তারিত কমেন্টে