বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩২:২১

রাভিনা ট্যান্ডনের বাড়িতে ৩২ লাখ টাকার গহনা চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
রাভিনা ট্যান্ডনের বাড়িতে ৩২ লাখ টাকার গহনা চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের পরিবারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে তার মায়ের মূল্যবান গহনা ও ঘড়ি খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চুরি হওয়া গহনা ও ঘড়ির মূল্য প্রায় ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকারও বেশি।

ঘটনায় পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশি ছাবরিয়া (৪৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তিনি ২০২০ সাল থেকে ট্যান্ডন পরিবারের সঙ্গে কাজ করছিলেন এবং পরিবারের আস্থা অর্জন করেছিলেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি বাড়ির একটি লকার ভেঙে স্বর্ণ ও হীরার গহনা এবং দুটি দামি ঘড়ি চুরি করেন। পরে জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেন।

প্রথমে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশি তদন্তে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে কিছু চুরি হওয়া ঘড়ি উদ্ধার করা হয়েছে। তবে বাকি গহনা উদ্ধারে অভিযান চলছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward