শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১১:০৩
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

তিন দেশের ৪১ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’, আন্তর্জাতিক যাত্রা শুরু ৫ জুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
তিন দেশের ৪১ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’, আন্তর্জাতিক যাত্রা শুরু ৫ জুন

সংগৃহীত ছবি

দেশে ঈদে মুক্তির পর এবার আন্তর্জাতিক বাজারে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।

আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক জানিয়েছেন, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে ‘রকস্টার’।

সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। কানাডায় সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যে সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনে দেখা যাবে এই ছবি।

সংশ্লিষ্টরা মনে করছেন, হলিউডের মতো প্রতিযোগিতামূলক বাজারে প্রথম সপ্তাহেই এত সংখ্যক প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া ‘রকস্টার’-এর জন্য বড় সাফল্য। দর্শক প্রতিক্রিয়া ইতিবাচক হলে আগামী সপ্তাহগুলোতে আরও প্রেক্ষাগৃহ যুক্ত হতে পারে বলেও আশা করা হচ্ছে।

ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে চলমান রয়েছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় একজন রকস্টারের উত্থান, খ্যাতির শিখরে পৌঁছানো, ব্যক্তিগত সংকট এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২ জুন ২০২৬ | Globe kalprakash.com

তিন দেশের ৪১ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’, আন্তর্জাতিক যাত্রা শুরু ৫ জুন

বিস্তারিত কমেন্টে