বাংলাদেশ ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

আগামীতে জামায়াতই ক্ষমতায় আসবে: ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামীর আসার সম্ভাবনা রয়েছে।

রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। তবে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানেই হলো ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকা দল। তাই আমরা আশা করছি, আগামীতে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ তৈরি হবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। এরপর আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে। ভবিষ্যতে সুযোগ পেলে এ উন্নয়ন আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে।

চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের ছয় মাস সময় দেওয়া হলো, এরপরও না থামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি। জনগণ একত্রিত হলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। তার নেতৃত্বে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান চলবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

আগামীতে জামায়াতই ক্ষমতায় আসবে: ডা. তাহের

প্রকাশিত: ০৪:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬