বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:৩০
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’—বিসিবির লক্ষ্য নিয়ে ইসরাফিল খসরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ২:২৭
শেয়ার: mail
‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’—বিসিবির লক্ষ্য নিয়ে ইসরাফিল খসরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জনগণের জন্য কাজ করবে, কোনো নির্দিষ্ট গ্রুপের নয়—এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু।

সম্প্রতি বিসিবির চার-ছক্কা পডকাস্টে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের মূল দায়িত্ব হলো খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অবকাঠামো উন্নত করা। তার মতে, এই লক্ষ্য ঠিক থাকলে বিসিবি প্রকৃত অর্থে জনগণের ক্রিকেট বোর্ডে পরিণত হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে, এটি দেশের সংস্কৃতির অংশ। তাই বোর্ড কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সবার জন্য কাজ করা উচিত।

ইসরাফিল খসরু আরও বলেন, ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও উন্নত অবকাঠামো নিশ্চিত করা এখন সময়ের দাবি। অনেক জায়গায় দীর্ঘদিন ধরে লিগ না হওয়া এবং পর্যাপ্ত মাঠের অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, নিয়মিত লিগ ও বিভাগীয় ক্রিকেট চালু না থাকলে নতুন খেলোয়াড় উঠে আসা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে বিপিএলের বকেয়া পরিশোধসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্তে বিসিবি পরিচালিত হচ্ছে অ্যাডহক কমিটির মাধ্যমে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিত পরিচালকদের নিয়ে নতুন বোর্ড গঠন করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’—বিসিবির লক্ষ্য নিয়ে ইসরাফিল খসরু

বিস্তারিত কমেন্টে