বাংলাদেশ ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩ Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা

নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন।

সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য হ্রাস করা। এ বিষয়ে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে একাধিক সুপারিশ উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে বর্তমানে ৭৮ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ১৭ হাজার টাকায়।

দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বর্তমান বেতন কাঠামো বেড়ে প্রায় ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকায় উন্নীত হতে পারে।

তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়ে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ গ্রেডে বর্তমান ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার পরিসর বেড়ে ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকায় পৌঁছাতে পারে।

পঞ্চম থেকে দশম গ্রেডের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে এসব গ্রেডের মূল বেতনে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে ১১তম গ্রেডের বেতন ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকায় উন্নীত হতে পারে। একইভাবে ১২তম গ্রেডসহ অন্যান্য নিম্ন গ্রেডেও কয়েক হাজার টাকা করে বৃদ্ধি পাবে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শতভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব। এ প্রস্তাব বাস্তবায়িত হলে ১১তম গ্রেডের বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকায় পৌঁছাতে পারে। একইভাবে ১২তম গ্রেডের বেতনও ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে কমে আসবে বলে মনে করা হচ্ছে।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩

নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ

প্রকাশিত: ১২:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬