শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৬:১৫
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেট থেকে কেনা কোরবানির ৩ গরু ছিনতাই, উদ্ধার যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
সিলেট থেকে কেনা কোরবানির ৩ গরু ছিনতাই, উদ্ধার যেভাবে

কোরবানির ঈদকে সামনে রেখে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। পরে রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় গরু তিনটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা। গত ২০ মে রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে গরুগুলো নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পরদিন ২১ মে রাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি গতিরোধ করে গরুগুলো ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। গরু ফিরে পেয়ে মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

সিলেট থেকে কেনা কোরবানির ৩ গরু ছিনতাই, উদ্ধার যেভাবে

বিস্তারিত কমেন্টে