বাংলাদেশ ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

টানা পাঁচবার জয়: জর্জিয়া স্টেট সিনেটে রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান, সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন।

বুধবার (২০ মে) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তিনি ৫৪.৪৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তিনি জর্জিয়া স্টেট সিনেট-এর ৫ নম্বর ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন এবং ২০১৯ সাল থেকে এই দায়িত্বে আছেন।

নির্বাচনী প্রচারণায় শেখ রহমান কর্মজীবী পরিবারের অধিকার, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির বিষয়গুলোকে অগ্রাধিকার দেন।

জয়ের পর যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানান। তাদের মতে, এই জয় অভিবাসীদের রাজনৈতিক প্রতিনিধিত্বে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

নির্বাচনের পর তিনি বলেন, তিনি তার এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং বৈচিত্র্যময় সম্প্রদায়ের অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করে জর্জিয়া অঙ্গরাজ্যের রাজনীতিতে সক্রিয় হন।

এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বলে জানা গেছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

টানা পাঁচবার জয়: জর্জিয়া স্টেট সিনেটে রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

প্রকাশিত: ০১:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬