বাংলাদেশ ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিয়ম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গতকাল শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস এক নীতিগত স্মারকে এই নির্দেশনার কথা জানায়। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করা এবং আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশেষ ও জরুরি মানবিক পরিস্থিতিতে কিছু ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থী সহায়তাকারী সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন নিয়মের কারণে ঝুঁকিতে থাকা শরণার্থী, নারী ও শিশুরা আরও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন।

বিশ্লেষকদের মতে, এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিয়ম

প্রকাশিত: ১০:১৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬