বাংলাদেশ ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদে ১৮ দিন বন্ধ বেরোবি, চালু থাকবে আবাসিক হল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই সময়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাচ্ছেন। এছাড়া ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।

সব মিলিয়ে দীর্ঘ এ ছুটির পর আগামী ৮ জুন থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। আর প্রশাসনিক কার্যক্রম ৭ জুন থেকে পুনরায় চালু হবে বলেও জানান তিনি।

আবাসিক হল খোলা থাকবে কি না জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখা হবে এবং ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদে ১৮ দিন বন্ধ বেরোবি, চালু থাকবে আবাসিক হল

প্রকাশিত: ১২:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬