মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২১:৩৬
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্ত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫১
শেয়ার: mail
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্ত

সংগৃহীত ছবি

ফ্রান্স সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এতে ব্যাচেলর পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বর্তমানের তুলনায় কয়েকগুণ বেশি ফি পরিশোধ করতে হবে।

সরকারি ডিক্রি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের অধিকাংশ শিক্ষার্থীকে লাইসেন্স বা ব্যাচেলর পর্যায়ে বছরে প্রায় তিন হাজার ইউরো টিউশন ফি দিতে হবে, যেখানে বর্তমানে এই ফি মাত্র ১৭৮ ইউরো। ফ্রান্সের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নীতিকে সরকারের আন্তর্জাতিক শিক্ষার্থী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালে চালু হওয়া আলাদা ফি কাঠামো অনেক বিশ্ববিদ্যালয় পুরোপুরি বাস্তবায়ন করেনি। এবার সেই নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। পাশাপাশি ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ ২০ শতাংশ শিক্ষার্থীকে অতিরিক্ত ফি থেকে অব্যাহতি দিতে পারবে, যা ২০২৮ সালের মধ্যে কার্যকর করার লক্ষ্য রয়েছে। তবে বর্তমানে যারা ফ্রান্সে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তারা আগের সুবিধা বজায় রাখবেন।

সরকারের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে উচ্চ সম্ভাবনাময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে।

অন্যদিকে, শিক্ষার্থী ও শিক্ষক সংগঠনগুলো এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। তাদের মতে, নতুন ফি কাঠামো নিম্ন ও মধ্যম আয়ের বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে এবং অনেকেই ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। আগামী ২৬ মে দেশজুড়ে নতুন করে বড় কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক ও শিক্ষার্থী সংগঠনগুলোর জোট, যারা সরকারের এই নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে