মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১১:৫৪
শিরোনাম
● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। পূর্ণাঙ্গ ফলাফলে দলটি ৪৫০ আসনের মধ্যে ৩৫৫টি আসন পেয়েছে, যা ভোটের হিসাবে ৫৭ দশমিক ৮৩ শতাংশ।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী রাশিয়ায় স্টেট দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিসাবে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ দশমিক ৩ শতাংশ। এবারের নির্বাচন ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর প্রথম পার্লামেন্ট নির্বাচন।

ইউনাইটেড রাশিয়ার এই ফল দলটিকে স্টেট দুমায় সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সহায়তা করেছে। ২০২১ সালের নির্বাচনে দলটি ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৩২৬টি আসন পেয়েছিল। এবার ভোটের হার ও আসন—দুই ক্ষেত্রেই আগের নির্বাচনের তুলনায় বেড়েছে।

২০০১ সালে গঠনের পর থেকেই রাশিয়ার রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে রয়েছে ইউনাইটেড রাশিয়া। স্টেট দুমার প্রতিটি নির্বাচনে দলটি জয় পেয়েছে। তবে এবারের ফলাফল আসনের দিক থেকে দলটির জন্য নতুন রেকর্ড তৈরি করেছে।

নির্বাচনটি অবশ্য বিতর্কমুক্ত ছিল না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ যুদ্ধবিরোধী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি এবং বিরোধী রাজনৈতিক পরিসরও সীমিত ছিল। রাশিয়ার কর্তৃপক্ষ অবশ্য নির্বাচনের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয়

বিস্তারিত কমেন্টে