মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪০:২৭
শিরোনাম
সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ কারিগরি সহায়তায় পরিচালিত সিএএএল (ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড লাইভলিহুড) প্রকল্পের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে স্থানীয় খামারি ও পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।

ক্যাম্পেইনে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহায়তায় ডাংধরা ইউনিয়ন ভ্যাকসিনেটর মো. ফরিদুল ইসলাম এবং এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম গবাদিপশুর টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের প্রকল্প ম্যানেজার মো. তাহেরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম এবং প্রকল্পের এমএসপি সদস্যরা।

ক্যাম্পেইনে গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি), ক্ষুরারোগ (এফএমডি) ও তড়কা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকরা জানান, গবাদিপশুর রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় খামারি ও পশুপালকরা এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন আয়োজনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

বিস্তারিত কমেন্টে